কানুর অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের যখন মধ্যগগনে, তখনই ধরা পড়েছিল হূিপণ্ডের ভালেব সমস্যা। নাইজেরিয়ান কিংবদন্তি নোয়ানকো কানু হূিপণ্ড-জটিলতা নিয়েও দাপিয়ে বেড়িয়েছেন মাঠ। সুস্থ হয়েছিলেন অস্ত্রোপচার করিয়ে। কিন্তু সমস্যাটা পিছু ছাড়ছে না তাঁর। নিয়মিত চেকআপে যুক্তরাষ্ট্র গিয়ে পরশু হঠাত্ই কানুকে আবার যেতে হলো সার্জনের ছুরির নিচে। কানু হার্ট ফাউন্ডেশনের মুখপত্র অনেবুচি আবিয়া জানিয়েছেন, সুস্থই আছেন এই সাবেক স্ট্রাইকার, যিনি আফ্রিকায় স্থাপন করেছেন হার্ট ফাউন্ডেশন। এএফপি।