কানের টাইব্রেকার-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বের ঝক্কি-ঝামেলা পেরিয়ে বিশ্বকাপ এখন দ্বিতীয় পর্বে। মানে স্রেফ ৯০ মিনিটের গা-ছাড়া লড়াইয়ের গণ্ডি পেরিয়ে আসা বিশ্বকাপের গায়ে এখন বাড়তি ৩০ মিনিট আর সেই অতিনাটকীয়তার টাইব্রেক উত্তেজনা। নির্ধারিত ৯০ মিনিটে গোল না হলে ম্যাচ অতিরিক্ত ৩০ মিনিট, এরপর টাইব্রেক পর্ব—বিশ্বকাপের আসল মজা তো এখানেই!আপনার কাছে মজার হলেও খেলোয়াড়দের জন্য এটা স্নায়ুক্ষয়ী এক পরীক্ষার নাম, যেখানে গোলরক্ষকেরাই হয়ে উঠেন আশা-ভরসার প্রতীক। আজ জার্মানি-ইংল্যান্ডের ম্যাচ। এই ম্যাচের আগে যেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক অলিভার কানকে পেয়ে বসেছে টাইব্রেক-ভাবনা।জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ার এবং ইংলিশ গোলরক্ষক ডেভিড জেমসকে তাই আগে থেকেই টাইব্রেকের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি! বলেছেন যদি রোববারের ম্যাচটি শ্বাসরুদ্ধকর পেনাল্টি শ্যুট-আউটে গড়ায় তবে অবশ্যই নিউয়ার, জেমসকে মন শক্ত রাখতে হবে। মিস করলে খেলোয়াড় বনে যান খলনায়ক। ফলে টাইব্রেকটা গোলরক্ষক ও খেলোয়াড়ের মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই। কান বলছেন সেই কথাটাই, ‘মনস্তাত্ত্বিক এই লড়াইটা গোলরক্ষক ও খেলোয়াড়ের মধ্যে। দর্শকদের কাছে তা প্রায়ই থাকে অদৃশ্য।’১৯৯০ বিশ্বকাপ ও ১৯৯৬ ইউরো—দুবারই সেমিফাইনালে জার্মানির কাছে টাইব্রেকে হেরেছে ইংল্যান্ড। ১৯৮২ বিশ্বকাপই প্রথম দেখে টাইব্রেক। সেই থেকে এ পর্যন্ত নকআউট পর্বের ২০টি ম্যাচ নিষ্পত্তি হয়েছে টাইব্রেকে। ১৯৯৪ ও ২০০৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারিত হয়েছে টাইব্রেকে। বিশ্বকাপের ইতিহাসে মোট পেনাল্টি শ্যুট নেওয়া হয়েছে ১৯৮টি। যার ১৬০ শটই ছুঁয়েছে জাল। মিস হওয়া ৩৮টি শটের ২২টি ঠেকিয়েছেন গোলরক্ষকেরা, বাকি ১৬টি শট মিস হয়েছে।জার্মানির হয়ে ৮৬টি ম্যাচ খেললেও টাইব্রেক পরীক্ষায় একবারও বসতে হয়নি কানকে। তাই বলে ভাববেন না কানের টাইব্রেক অভিজ্ঞতা নেই। ২০০১ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাঁর হাতের গ্লাভস জোড়ায় ভর করেই চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ। সেই অভিজ্ঞতার জোরেই বলছেন, ‘পেনাল্টি শট ঠেকাতে অবশ্যই ভাগ্য লাগে। তবে তার জন্য যথাযথ প্রস্তুতি থাকা চাই আপনার। প্রথমেই আপনাকে শট নেওয়া খেলোয়াড়ের শরীরী ভাষা পড়ে নিতে হবে, কোন দিকে শট নিতে যাচ্ছেন তিনি। এর বেশিটাই হবে চোখের ভাষা পড়ে।’ ওয়েবসাইট।