কানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা দিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপাও কেনা যায়! বিস্ময়কর কথাটা অলিভার কানের। জার্মান কিংবদন্তি গোলরক্ষকের যুক্তি—ভালো ফুটবলার কিনতে অনেক অর্থ লাগে। সেই ফুটবলাররাই শিরোপা জেতান। তার মানে টাকাই সব। ২০০২ বিশ্বকাপের গোল্ডেন বল জেতা গোলরক্ষকের দাবি, ‘অর্থই এখন ফুটবলের চালিকাশক্তি।’ উদাহরণ হিসেবে টেনেছেন ২০১২ সালে চেলসির চ্যাম্পিয়নস লিগ জয়ের প্রসঙ্গ, ‘আব্রামোভিচ বলতে গেলে অর্থ দিয়েই শিরোপা কিনেছেন। ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা বায়ার্ন কেউই আসলে ব্যতিক্রম নয়।’ ওয়েবসাইট।