কানেরিয়ার জন্য ফেরা কঠিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দানিশ কানেরিয়ার জন্য পাকিস্তান দলে ফেরাটা আরও দুরূহ হয়ে গেল। স্পট ফিক্সিংয়ে জড়িত সন্দেহে জাতীয় দলের বাইরে এই লেগ স্পিনার। অভিযোগ মুক্তির সপক্ষে যে কাগজপত্র দাখিল করেছিলেন কানেরিয়া, তাতে সন্তুষ্ট হতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এসেক্সের কাছ থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় কানেরিয়াকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে নেওয়া হয়নি। গত সপ্তাহে কানেরিয়া ই-মেইলে এসেক্সের দেওয়া একটি প্রশংসাপত্র পাঠান। তবে ছয় মাস আগে এটাই পাঠানো হয়েছিল উল্লেখ করে পিসিবি তা গ্রহণ করেনি। গত বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে একেবারে শেষ মুহূর্তে বাদ পড়েন কানেরিয়া। ক্রিকেট-বিশ্বকে ওলট-পালট করে দেওয়া স্পট ফিক্সিং কেলেঙ্কারির পরে গঠিত নৈতিকতা কমিটির ছাড়পত্র না পাওয়ায় দল থেকে বাদ দেওয়া হয় তাঁকে। এএফপি।