কাপের আবিদাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাপ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আর আমি যেন কাপেরই খেলোয়াড়’—পরশু ম্যাচ শেষে বলেছেন আবিদাল। আবিদাল আসলেই যেন ‘কাপের খেলোয়াড়’। পেশাদার ক্লাব ক্যারিয়ারে ২৭২ ম্যাচে মাত্র তিনটি গোল করেছেন এই ফরাসি ডিফেন্ডার। তিনটিই কাপে! লিওঁর হয়ে খেলার সময় ফ্রেঞ্চ কাপে প্রথম গোলটি করেছিলেন ২০০৬-০৭ মৌসুমে। বার্সার হয়ে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় গোলটি ছিল গত মৌসুমে কোপা ডেল রেতে। তৃতীয়টি করলেন পরশু।