কাবাডি দলে জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৭-৩১ মার্চ ভারতের অন্ধ্র প্রদেশে অনুষ্ঠেয় তৃতীয় বিশ্বকাপ কাবাডির জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ২৬ মার্চ। কাল ১৫ জনের দল ঘোষণা করেছে কাবাডি ফেডারেশন।সাবেক অধিনায়ক জিয়াউর রহমান জিয়াকে দলে ফেরানো হয়েছে। ২০১০ ফেব্রুয়ারিতে ঢাকায় এসএ গেমসের আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় জিয়ার। সেই থেকে তিনি আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেননি।বাংলাদেশ দল: জিয়াউর, আল মামুন, মোশাররফ হোসেন, মাফতুন হক, টিপু সুলতান, রোকনুজ্জমান, আবু সালেহ, ওমর ফারুক, কামাল হোসেন, আরদুজ্জামান, মোহসিন, বজলুর রশিদ, ফিরোজ্জামান, মিজানুর রহমান ও জায়েদ হোসেন।