কাবাডিতে অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, হঠাৎই করেই অভিনয় ছেড়েছুড়ে কাবাডি খেলতে নামছেন না অভিষেক বচ্চন। শাহরুখ-প্রীতিদের মতো অমিতাভ-তনয়ও পেতে যাচ্ছেন মালিকানার স্বাদ। বাণিজ্যলক্ষ্মী আইপিএলের আদলে বিভিন্ন খেলায় একের পর লিগ চালু হচ্ছে ভারতে। সেই তালিকায় যুক্ত হচ্ছে কাবাডিও। আট দলের কাবাডি লিগে বলিউড রোমাঞ্চের ছোঁয়া দিতে জয়পুর ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন ঐশ্বরিয়া-পতি। অভিষেক রীতিমতো উচ্ছ্বসিত, ‘এটা বিশাল গৌরবের ব্যাপার। এ খেলায় প্রচুর দক্ষতার দরকার হয়। স্কুলপর্যায়ে খেলাধুলা করায় এবং একজন ক্রীড়া-উৎসাহী হিসেবে এমন একটা প্রচেষ্টার সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’ এখানেও খেলোয়াড়দের তোলা হবে নিলামে। থাকবেন বিদেশি খেলোয়াড়ও। ওয়েবসাইট।