কাবাডিতে অস্থায়ী কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কিছুদিন ধরেই টালমাটাল কাবাডি ফেডারেশন। তার ওপর গত ২৮ অক্টোবর নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। সেই কমিটি বিলুপ্ত করে দ্রুত নির্বাচন দিতে গতকাল একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটির বর্তমান সভাপতি পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। সাধারণ সম্পাদক অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। দুই যুগ্ম সম্পাদকের একজন পুলিশের কর্মকর্তা গাজী মোজাম্মেল হক।