কাবাডিতে বচ্চন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট নিয়ে তাঁর আগ্রহ সবার জানা। দেখা যাচ্ছে কাবাডিও অমিতাভ বচ্চনকে খুব টানে। কাবাডি প্রিমিয়ার লিগের নিলামে অংশ নিতে যাচ্ছে বিগ ‘বি’র এবি করপোরেশন। এই টুর্নামেন্ট অবশ্য এর আগে তিনবার হয়েছে। চতুর্থ সংস্করণ থেকে একটু পালটে যাচ্ছে ছক, এবার আইপিএলের মতো নিলামে কিনতে হবে খেলোয়াড়দের। আর সেখানেই অংশ নেবে এবি করপোরেশন। বিগ-বির কোম্পানি ছাড়াও নিলামে অংশ নেবে এয়ার ইন্ডিয়া, ওএনজিসি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো প্রতিষ্ঠান। টুর্নামেন্টটা মনে হয় ভালোই সাড়া জাগাবে! ওয়েবসাইট।