কাবাডিতে ভারতীয় কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী সেপ্টেম্বরের ইনচন এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য ভারত থেকে কোচ আনছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। পুরুষ দলের কোচ মোহন মণ্ডল ভারতের জাতীয় দলের সাবেক খেলোয়াড়। বর্তমানে তিনি ভারতীয় রেলওয়ের উত্তরাঞ্চলের প্রধান কোচ। আর মহিলা দলের কোচ বনানী সাহাও জাতীয় দলের সাবেক খেলোয়াড়। পশ্চিমবঙ্গের এই দুই কোচ ঢাকায় আসবেন আগামী পরশু। এসেই অনুশীলন শুরু করবেন জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে। ভারতের প্রো-কাবাডি লিগে খেলতে যাওয়া জিয়াউর রহমান ও আরদুজ্জামানকে ছাড়াই শুরু হবে এই অনুশীলন ক্যাম্প। এই দুজন ভারতের পেশাদার কাবাডি লিগ শেষ করে এসে সরাসরি যোগ দেবেন এশিয়াডের জাতীয় দলের ক্যাম্পে।