কাবাডিতে শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমস কাবাডির প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশের পুরুষ ও মহিলা দল। দুই দলেরই প্রতিপক্ষ ভারত।

সাম্প্রতিক সময়ে বড় কোনো সাফল্য না থাকলেও এশিয়ান গেমসে এ পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি পদক পেয়েছে কাবাডিতেই। ১৯৯০, ১৯৯৪ ও ২০০২ সালে রুপা জিতেছে পুরুষ দল। ব্রোঞ্জ জিতেছে ১৯৯৮ ও ২০০৬ সালে। ২০১০ এশিয়ান গেমসে ব্রোঞ্জ এনেছিল মহিলা কাবাডি দলও।

এবার মহিলা দলের চেয়ে কিছুটা শক্তিশালী গ্রুপে পড়েছে পুরুষ দল। পুরুষদের গ্রুপে অন্য দলগুলো হলো ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড। মহিলাদের গ্রুপে আছে ভারত ও দক্ষিণ কোরিয়া।