কাবাডির চূড়ান্ত পর্বে বিজিবি ও পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড জাতীয় কাবাডির সার্ভিসেস জোনের খেলায় চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ বর্ডার গার্ডস (বিজিবি) ও পুলিশ। ঢাকায় বিজিবি ২টি লোনাসহ ৩৩-১৪ পয়েন্টে বাংলাদেশ জেলকে এবং পুলিশ ১টি লোনাসহ ২৯-২৭ পয়েন্টে সেনাবাহিনীকে হারিয়েছে।এর আগে জেল ৩টি লোনাসহ ৪৪-২০ পয়েন্টে ফায়ার সার্ভিসকে, পুলিশ ১টি লোনাসহ ৪১-২২ পয়েন্টে বাংলাদেশ বিমানকে হারায়। আগামীকাল থেকে ঢাকা কাবাডি স্টেডিয়ামে হবে চূড়ান্ত পর্বের খেলা।