কাভানি এখন পিএসজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাভানি
কাভানি

মুখে মৃদু হাসি, বোঝাই যাচ্ছে প্যারিসে এসে এডিনসন কাভানি বেশ নির্ভার। এই ছবিটা অবশ্য গতকাল স্বাস্থ্যপরীক্ষা শেষে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময়কার। প্যারিস সেন্ট-জার্মেইয়ের সঙ্গে পাঁচ বছরের চুক্তিটাও এরপর হয়ে যাওয়ার কথা। অনেক জল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত পিএসজিকেই নতুন ঠিকানা করেছেন এই নাপোলি স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, চেলসি...অনেক বড় ক্লাবই কাভানিকে পেতে আগ্রহী ছিল। ৬ কোটি ৪০ লাখ ইউরোর বিনিময়ে তাঁকে নিল শেষ পর্যন্ত পিএসজি। ফ্রেঞ্চ লিগের সবচেয়ে দামি ফুটবলারই হয়ে গেলেন কাভানি। ভেঙে দিলেন কদিন আগেই রাদামেল ফ্যালকাওয়ের ৬ কোটি ইউরোর রেকর্ড l এএফপি