কাভানির হুংকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রুপ পর্বেই ইংল্যান্ড-ইতালির মতো দুই পরাশক্তি। নকআউট পর্বে উঠতে হলে উরুগুয়েকে বিস্তর কাঠখড় পোড়াতে হবে। এডিনসন কাভানি সেটা মানেন। পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার বিশেষ করে ইংল্যান্ডকেই দেখছেন বড় হুমকি, ‘আমার মনে হয় ইংলিশ, ইতালিয়ান ও জার্মান ফুটবলের মানসিকতা একই রকম। এ জন্যই আমি ওদের মেশিন বলি। তাদের ট্যাকটিকস ভালো, মানসিকতাও সে রকম। চাপে তারা অনমনীয়, আর এ জন্যই ইংল্যান্ড বিশ্বের সেরা লিগগুলোর একটি।’”
তবে ইংলিশদের হাঁড়ির খবর জানেন লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও ওয়েস্ট ব্রম ডিফেন্ডার ডিয়েগো লুগানো। সে কারণেই কাভানি বললেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় ওখানে (ইংল্যান্ড) খেলেছে। আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলেছে। আমরা নিজেদের কারও চেয়ে কম মনে করি না।’ ওয়েবসাইট।