কামরুলের ইনজুরিতে রবিউল ‘এ’ দলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল অনুশীলনে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন পেসার কাজী কামরুল ইসলাম। বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে তাই ভারত সফরে যাওয়া হচ্ছে না তাঁর। বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় শাফি দারাশাহ চার দিনের ম্যাচের টুর্নামেন্টে কামরুলের বদলি হিসেবে ‘এ’ দলে নেওয়া হয়েছে আরেক পেসার রবিউল ইসলামকে।বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, এক্স-রে রিপোর্টে অ্যাঙ্কেলের হাড়ে কোনো চিড় ধরা পড়েনি। তার পরও পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত তিন সপ্তাহ লেগে যাবে কামরুলের। সেজন্যই আজ থেকে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে রবিউলকে। ভারতের বেঙ্গালুরুতে ২৭ জুলাই শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ ‘এ’ দল ভারতে যাবে আগামীকাল।