কাম্বলির রসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াকার ইউনিস বিদায় নিয়েছেন, এখন হন্যে হয়ে কোচ খুঁজে বেড়াচ্ছে পাকিস্তান। সম্প্রতি পিসিবি কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে আর সেটি তুলে দিয়েছে টুইটার ও ফেসবুকে। টুইটার দেখেই একজন এগিয়ে এলেন। ইনি একজন ভারতীয়—বিনোদ কাম্বলি। পাকিস্তানি সাংবাদিক আসমা সিরাজকে কাম্বলি পরশু টুইট করে বললেন, সুযোগ পেলে পাকিস্তান ক্রিকেটের দায়িত্ব নিতে চান। কিন্তু পাকিস্তানের এমন অবস্থায় যখন কোনো দলই আসছে না, একজন বিদেশি কী করে কোচিং করাতে আসবেন? কাম্বলির টুইট যে মজা করেই করা, সেটা বুঝে নিতে তাই কষ্ট হয়নি সিরাজের। পরে একজন মনে করিয়ে দিয়েছেন, এমন ‘বিপজ্জনক’ দেশে কাম্বলি কী করে আসবেন? তার ওপর পাকিস্তানে ভারতীয় কোচ, একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যায় না! কাম্বলির পাল্টা রসিকতা, ওয়াসিম আকরাম যদি আইপিএলে কোচিং করাতে পারেন, তিনি কেন পাকিস্তানে পারবেন না? ডিএনএ।