কামড়কাণ্ডে ১০ ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসি ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড় দেওয়ায় লুইস সুয়ারেজকে আজ বুধবার ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সুয়ারেজের নিষেধাজ্ঞা তাত্ক্ষণিকভাবে কার্যকর হবে। এর মানে চলতি মৌসুমের লিভারপুলের হয়ে শেষ চারটি ও আগামী মৌসুমের ছয়টি ম্যাচে অংশ নিতে পারবেন না উরুগুইয়ান এই স্ট্রাইকার। আগামী শুক্রবারের মধ্যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন ২৬ বছর বয়সী সুয়ারেজ।প্রতিপক্ষ খেলোয়াড়ের ওপর সহিংস আচরণের অভিযোগ স্বীকার করে নিয়েছেন সুয়ারেজ। তবে ১০ ম্যাচের নিষেধাজ্ঞাটা মানতে পারছেন না তিনি। সুয়ারেজ মনে করেন, তাঁর ওপর শাস্তিটা বেশি হয়ে গেছে। কারণ, এ ধরনের অপরাধের ক্ষেত্রে সাধারণত তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।অ্যানফিল্ডে গত রোববার রাতে চেলসির বিপক্ষে লিভারপুলের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের একপর্যায়ে ইভানোভিচকে কামড়ে দেন সুয়ারেজ। খেলা শেষে অবশ্য সুয়ারেজ নিজেই ইভানোভিচের কাছে গিয়ে ওই ঘটনার জন্য ক্ষমা চান।কামড়কাণ্ডে যথেষ্টই অনুতপ্ত সুয়ারেজ। তিনি নিজেও ব্যাপারটা ‘ক্ষমার অযোগ্য’ আচরণ বলে অভিহিত করেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ক্ষমার অযোগ্য এই আচরণের জন্য ইভানোভিচ তো বটেই, লিভারপুলের কোচ, অন্যান্য সতীর্থ ও সমর্থকের কাছে ক্ষমা চাইছি। আমি সত্যি এই আচরণের জন্য লজ্জিত।’কামড়কাণ্ডের পরের দিনই সুয়ারেজকে জরিমানা করে লিভারপুল। তবে তাঁকে কী পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে, তা প্রকাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ।