একই প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি রান কার? উত্তর—শচীন টেন্ডুলকারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর রান ৩০৫৮। এক প্রতিপক্ষের বিপক্ষে ৩০০০ রান করার ঘটনা এই একটিই। দ্বিতীয় সর্বোচ্চ ২৯৬৫ রানও টেন্ডুলকারের, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কাল পাকিস্তানের বিপক্ষে বীরেন্দর শেবাগ ও মহেন্দ্র সিং ধোনির রান দাঁড়াল যথাক্রমে ১০৩৬ ও ১০০১। ওয়ানডেতে একই প্রতিপক্ষের বিপক্ষে হাজার রান করার এটি ১৭৩ ও ১৭৪তম উদাহরণ। দুই হাজারের ওপরে রান আছে ১৪ জন ব্যাটসম্যানের। ভারতের বিপক্ষে ২৮৯৯ রান করে জয়াসুরিয়া আছেন তৃতীয় স্থানে। চারেও জয়াসুরিয়া, পাকিস্তানের বিপক্ষে ২৫১৭। পাঁচে আবারও টেন্ডুলকার, এবার প্রতিপক্ষ পাকিস্তান। রান—২৪৭৪। এরপর আসছে আরও কিছু বড় নাম। ভারত (২৪০৩) ও শ্রীলঙ্কার বিপক্ষে (২২৬৫) ইনজামাম। পাকিস্তান (২৩৯০) ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ডেসমন্ড হেইন্স (২২৬২)। অরবিন্দ ডি সিলভা (২৩১৯), প্রতিপক্ষ পাকিস্তান। সাঈদ আনোয়ার—শ্রীলঙ্কা (২১৯৮) ও ভারত (২০০২)। ভিভ রিচার্ডস—অস্ট্রেলিয়া (২১৮৭)। রিকি পন্টিং—(২১৪৯) ভারত। ওয়েবসাইট।