প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক পরিস্থিতি অশান্ত। অর্থনৈতিক মন্দা চলছে, নিরাপত্তা নিয়ে আছে শঙ্কা। প্রস্তুতি নিয়ে হিমশিম খাচ্ছে আয়োজক কমিটি। বেশ কয়েকটা দেশ অলিম্পিকপল্লিতে থাকতেই চায়নি। কিন্তু রিও অলিম্পিক থেকেই রেকর্ড পরিমাণ বিজ্ঞাপন পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল এনবিসি। যুক্তরাষ্ট্রে রিও অলিম্পিকের আনুষ্ঠানিক প্রচারস্বত্ব তাদের, এর মধ্যেই ১২০ কোটি ডলারের বিজ্ঞাপন বিক্রি হয়ে গেছে। বেইজিং বা লন্ডন অলিম্পিকের চেয়ে এবার সম্প্রচারের সময় অনেক বেশি। ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সময় ব্যবধান কম হওয়ায় একটা সুবিধা হয়েছে। এনবিসির সহসভাপতি সেথ উইন্টার মনে করেন রিও নিয়ে বিতর্ক হওয়ার কারণে এটি নিয়ে আগ্রহও বেশি। সব মিলিয়েই বিজ্ঞাপনের এই রমরমা! রয়টার্স।