কারও মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন শেষে স্কোর ৯ উইকেটে ৩৬৯। দিনটা ভারত ‘এ’ দলেরই। কিন্তু তিন দিনের ম্যাচের প্রথম দিন শেষে স্বাগতিক দলের ব্যাটসম্যানদের কারও মুখে হাসি নেই। এই ম্যাচে দলীয় পারফরম্যান্সের চেয়েও যে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পারফরম্যান্স, যাতে সুযোগ মিলতে পারে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে। সেঞ্চুরি করলে সেই দাবি খুব জোরালো হয়। সেটি কেউই পারেননি। মনোজ তিওয়ারি তা করতে পারেননি মাত্র সাত রানের জন্য। ওপেনার অভিনব মুকুন্দ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান। মুকুন্দের মতোই টেস্ট দলে ফেরার প্রত্যাশী মুরালি বিজয় করতে পেরেছেন মাত্র ৭। তবে আউট হওয়ার পর নিজেই নিজের ওপর সবচেয়ে বেশি ক্ষুব্ধ মনে হয়েছে যুবরাজ সিংকে। ৫৯ রান করে ফেলার পর হয়তো সেঞ্চুরি দেখতে পাচ্ছিলেন। কিন্তু স্টাম্পড হয়ে গেছেন সোয়ানের বলে। টেস্ট দলে ছয় নম্বর জায়গাটা নিয়ে যাঁর সঙ্গে লড়াই, সেই সুরেশ রায়না অবশ্য করতে পেরেছেন মাত্র ২০। সোয়ান ও ব্রেসনান নিয়েছেন তিনটি করে উইকেট। মাত্র চার ওভার করার পর ডান ঊরুতে ব্যথা অনুভব করে বেরিয়ে গেছেন স্টিভেন ফিন। ক্রিকইনফো।