কারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও বালোতেল্লি যখন খেলেন, গ্যালারি থেকে ধেয়ে আসে বিদ্রূপের তির। গত সপ্তাহে জুভেন্টাসের বিপক্ষে নামেননি, কিন্তু বিদ্রূপ থেকে বাঁচতে পারলেন কোথায়? সেই ম্যাচেও এসি মিলান স্ট্রাইকারের নাম ধরে দেওয়া হলো দুয়ো। কিন্তু সব সময় শুধু বালোতেল্লি কেন? ফ্যাবিও ক্যানাভারো উদ্ঘাটন করেছেন এই রহস্য। বর্ণবাদ-টর্ণবাদ কিছু নয়, বালোতেল্লির প্রতি এই দুয়োধ্বনির কারণ ‘ভয় ও সমীহ’—বলছেন ক্যানাভারো। ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়কের ধারণা, বালোতেল্লি মানেই প্রতিপক্ষের জন্য ত্রাস। সে কারণেই ‘সুপার মারিওর’ প্রতি এই রোষ! ওয়েবসাইট।