কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ বছরের লম্বা ক্যারিয়ার। ৩২ বছর বয়সেও কোর্ট দাপিয়ে বেড়াচ্ছেন সেরেনা উইলিয়ামস। ধরে রেখেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। এই লম্বা ক্যারিয়ারের রহস্যটা কী? যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকার কথা শুনলে মনে হয় রহস্য-টহস্য কিছু নেই, ‘ক্যারিয়ারজুড়েই আমি কম টেনিস খেলেছি। আমার মনে হয়, সুনির্দিষ্টভাবে এটাই ক্যারিয়ার লম্বা করতে আমাকে সাহায্য করেছে’। উহান ডব্লুটিএ টুর্নামেন্ট খেলার জন্য সেরেনা এখন চীনে। চোটের কাছে হার মেনে স্থানীয় তারকা লি না অবসর নিয়ে নিয়েছেন। তাঁর প্রসঙ্গেই বলতে গিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা ভেঙে দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন ১৮টি গ্র্যান্ড স্লামের মালিক। এএফপি।