কারণ গলফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলফের ভীষণ নেশা তাঁর। খেলার টানে মনও বসে না অফিসের ফাইলপত্রে। শুধু ছুটে যেতে ইচ্ছে করে সবুজ গলফ কোর্সে। শহরের গলফ ক্লাবের সদস্য হলেও ক্ষমতাবলে ফি দিতেন অন্যদের চেয়ে ঢের কম। কিন্তু জনসেবার বদলে এই খেলার নেশায় বুঁদ হয়ে থাকার বড় সাজাই পেতে হলো লিন চুনসংকে। বরখাস্ত করা হয়েছে চীনের ফুজিয়ান প্রদেশের উইশান শহরের এই ভাইস মেয়রকে। গত দুই বছরে লিন ১৬৩ রাউন্ডের ১২ রাউন্ডই খেলেছেন অফিস ফাঁকি দিয়ে। শুধু তা-ই নয়, বছর দুয়েক আগে যখন প্রাদেশিক কর্মকর্তাদের গলফ খেলার বিরুদ্ধে সরকার কড়াকড়ি আরোপ করল, তখনো বেনামে ক্লাবের সদস্য হয়ে খেলা চালিয়ে যেতে থাকেন লিন। কিন্তু সরকারের নিয়ম ভাঙার দায়ে শেষ পর্যন্ত আর পার পেলেন না মেয়র সাহেব। রয়টার্স।