কারণ ছেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শিরোপা-স্বপ্নে ইংলিশরা ওয়েইন রুনিকে করেছিল মধ্যমণি। কিন্তু টুর্নামেন্টে গোল করা দূরের কথা, চোখে পড়ার মতো কিছুই করতে পারলেন না রুনি। দক্ষিণ আফ্রিকায় রুনি কেন ব্যর্থ? কারণ ছিল অজানাই। অবশেষে কারণটা নিজেই বলে দিয়েছেন ইংলিশ স্ট্রাইকার। দক্ষিণ আফ্রিকায় ছেলেকে বড় মিস করছিলেন! ছয় মাস বয়সী ছেলেকে না দেখে তাঁর মন নাকি ভালো ছিল না। মন যাঁর ভালো নয়, তিনি ভালো খেলবেন কী করে! ছেলে ‘কাই’কে না দেখে থাকাটা রুনির জন্য কঠিনই ছিল।রুনি তাঁর মনের কথাগুলো বলেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনকে। বিশ্বকাপ চলাকালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের সঙ্গে ফোনে কথা হয় রুনির। তখন ‘গুরুর’ কাছে সত্যিটা বোধ হয় আর গোপন করতে পারেনি। আবেগাপ্লুত রুনি তাঁর ক্লাব কোচকে বলেছেন, ছেলেকে ছেড়ে থাকতে তাঁর কষ্ট হচ্ছে। ইংলিশ টিম ম্যানেজমেন্টও নাকি রুনির সমস্যাটা জানত! ওয়েবসাইট।