কারণ টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাত থেকে আইপিএল ফিরেছে ভারতে। মনে হচ্ছিল এবার বুঝি স্টেডিয়ামে দর্শকের জোয়ার নামবে। কোথায় কী! পরশু কিংস একাদশ পাঞ্জাবের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচে ওয়াংখেড়ের গ্যালারি থাকল অনেকটা ফাঁকাই। ছিল না উন্মাদনাও। কেন? কারণ শচীন টেন্ডুলকার। সত্যিই তাই। টেন্ডুলকারই যখন নেই, দর্শকেরা কার জন্য প্রার্থনার থালা সাজিয়ে মাঠে যাবে? কার জন্য গলা ফাটাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজে পেলেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা। তাঁর কথা, টেন্ডুলকারের অনুপস্থিতি আইপিএলের টিকিট বিক্রিতে বিশাল প্রভাব ফেলেছে। তাই টিকিটের চাহিদা খুবই কম। ওয়েবসাইট।