কারণ তাহলে এই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি অনেক দিনের। বিশ্বকাপ জয়ের পর সেই দাবি জোরালো হয়েছে আরও। ব্যাপারটা অনেকের কাছে চিরবিস্ময়ের। তিনি যে ভারতের সেরা রত্নগুলোর একটি, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই কারও। তবে কেন এখনো ‘ভারতরত্ন’ উপাধি পাচ্ছেন না শচীন টেন্ডুলকার! কারণটা জানা গেল এত দিনে। ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব পাওয়ার যে মানদণ্ড, তাতে ক্রীড়াবিদদের কোনো জায়গাই নেই!ভারতরত্ন দেওয়ার যে মানদণ্ড এখন আছে, তাতে এই খেতাব দেওয়া হয় শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবায় অসামান্য অবদান রাখা ব্যক্তিদের। সেখানে ক্রীড়াবিদদের উল্লেখ নেই। ১৯৫৪ সালে ভারতরত্ন প্রবর্তনের পর থেকে এ পর্যন্ত ৪১ জনকে দেওয়া হয়েছে এই খেতাব। সর্বশেষ ২০০৮ সালে পেয়েছেন পণ্ডিত ভীমসেন যোশি। ২০০০ সালের পর তিনি ছাড়া আর যা পেয়েছেন শুধু লতা মুঙ্গেশকর ও ওস্তাদ বিসমিল্লাহ খান। ভারতের সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কাশ্যপ তাই জানাচ্ছেন ‘টেন্ডুলকারকে ভারতরত্ন দিতে হলে আইনে পরিবর্তন আনতে হবে, কারণ টেন্ডুলকার এই মানদণ্ডের মধ্যে পড়েন না। সরকারকেই ঠিক করতে হবে ক্রীড়াকেও অন্তর্ভুক্ত করা যায় কি না। ক্রীড়া মন্ত্রণালয় এই প্রস্তাব উত্থাপন করতে পারে। প্রস্তাব পাস হলে শুধু শচীন নন, অন্য আরও ক্রীড়াবিদ এটা পেতে পারেন।’বছরের পর বছর দেশকে গর্বে ভাসিয়ে আসছেন যিনি, তাঁর জন্য না হয় হলোই আইনে পরিবর্তন। তা ছাড়া ক্রীড়া বিনোদনকে সমাজসেবার অংশ করে নিলেও তো হয়! ওয়েবসাইট।