কারণ তিসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর আর ইংল্যান্ডের ঘরোয়া ‘ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে খেলবেন না সাঈদ আজমল। উস্টারশায়ারের বিদেশি খেলোয়াড় হিসেবে খেলার কথা ছিল সমপ্রতি তৃতীয় সন্তানের বাবা হওয়া অফ স্পিনারকে। তাঁর নতুন ডেলিভারি তিসরার নামেই নাম হয়ে গেছে সদ্যোজাত পুত্রসন্তানের। পরিবারকে সময় দেওয়ার একটা ব্যাপার তো আছেই, তার ওপর রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটসূচির ব্যস্ততা। এখনো ঠিক না হলেও শিগগিরই শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের সিরিজ খেলার ঘোষণা আসতে পারে। সব মিলিয়েই পাকিস্তানি তারকা সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন না সাকিব আল হাসানের সতীর্থ। এটা উস্টারশায়ারের জন্য একটা ধাক্কা, কারণ গত বছরের টুর্নামেন্টেও দলের সফলতম বোলার ছিলেন আজমল। ৮ ম্যাচে ১১.৩৭ গড়ে নিয়েছিলেন ১৮ উইকেট। ওয়েবসাইট।