প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে আফ্রিকান নেশনস কাপের মূল পর্ব। কিন্তু এমন ম্যাচের আগে তুরুপের তাসটি হাতে থাকবে না মিসরের। এমনটা তো হতেই পারে, সংশ্লিষ্ট খেলোয়াড়টির চোট বা অন্য সমস্যা থাকতে পারে। কিন্তু রামাদান সোভির ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম। ৪ জুন তানজানিয়ার সঙ্গে ম্যাচটা তিনি খেলতে পারছেন না পরের দিন স্কুলের পরীক্ষা থাকায়। খেলার চেয়ে পরীক্ষাটা আপাতত বেশি গুরুত্বপূর্ণ সোভির কাছে! মিসর চেষ্টা করেছিল ম্যাচটা খেলিয়ে ওই দিন তাঁকে দেশে পাঠিয়ে দিতে। কিন্তু সোভি পরীক্ষা না দিয়ে তানজানিয়ায় যেতে রাজি নন। ২০১৭ বাছাইপর্বের সর্বশেষ দুই ম্যাচেই আলো ছড়িয়েছেন সোভি, একটি গোল করেছেন, আরেকটি করিয়েছেন। তবে আপাতত তাঁর সব মনোযোগ বইয়ের পাতায়। বিবিসি।