প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাঁত মেজেও বিখ্যাত হওয়া যায়! জার্মান ক্লাব হফেনহাইমের সমর্থক সভেন এস তা-ই হলেন। গত বুধবার লিভারপুল-হফেনহাইম চ্যাম্পিয়নস লিগ প্লে-অফ ম্যাচ দেখতে জার্মানি থেকে লিভারপুলে আসেন সভেন। অ্যানফিল্ডের গ্যালারিতে ম্যাচ চলাকালে তাঁকে দেখা গেল ব্রাশ দিয়ে দাঁত মাজছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা সেই স্থিরচিত্রের পেছনের কারণ জানতে তাঁকে ডেকেছিল জার্মানির একটি বেতারকেন্দ্র। পেশায় মিস্ত্রি সভেনের জবাব শুনে ইংলিশদের মন খারাপ হতে পারে। ২৫ ঘণ্টার বাসভ্রমণ শেষে লিভারপুল এসেই কয়েক ঢোঁক বিয়ার গিলে মাঠে যান সভেন ও বন্ধুরা। ইংলিশ সেই বিয়ারের স্বাদটা নাকি মোটেও ভালো ছিল না। মুখের দুর্গন্ধ দূর করতে দাঁত মাজা ছাড়া আর উপায় কী! বিবিসি।