কারণ বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার কারণে ছয় বছর নিজেদের মাঠে খেলতে পারেনি পাকিস্তান। ইউক্রেনের ফুটবল ক্লাব শাখতার দোনেৎস্কও যেমন একই কারণে খেলতে পারছে না নিজেদের মাঠে। ঘরের মাঠে খেলতে না পারার জন্য নিরাপত্তা, আবহাওয়া বা এমন অনিবার্য কিছু কারণ তো থাকেই। কিন্তু রোমানিয়ার চতুর্থ বিভাগের ক্লাব জিলোরতুল তারগু নিজেদের স্টেডিয়ামে কেন খেলতে পারেনি, জানেন? মেয়রের মেয়ের বিয়ের কারণে! তারগু শহরটা একেবারেই ছোট, বিয়ে আয়োজনের জন্য বড় কোনো ক্লাবও নেই। কিন্তু মেয়রের মেয়ের বিয়ে বলে কথা, একটু ধুমধাম না হলে কি হয়! কিন্তু এক হাজার অতিথির সংকুলান করা যায় কোথায়? অগত্যা মাঠই ভরসা। তারগুর খেলোয়াড়দের তাই ২৪ মাইল দূরে আরেকটা মাঠে গিয়ে খেলতে হয়েছে। ফক্স স্পোর্টস।