কারণ মাতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ ও ২০১৫ সালে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জিতেছিলেন। এবার লন্ডনে হ্যাটট্রিকের সুযোগ শেলি অ্যান ফ্রেজার-প্রাইসের সামনে। কিন্তু আগস্টে শুরু হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে থাকছেনই না জ্যামাইকান স্প্রিন্টার। দুঃসংবাদ? মোটেও না! যে কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপে থাকছেন না, সেটি যে ফ্রেজার-প্রাইসের জীবনের সবচেয়ে সুখের মুহূর্তগুলোর একটি। মা হতে যাচ্ছেন ২০০৮ ও ২০১২ অলিম্পিকে ১০০ মিটারে সোনাজয়ী তারকা! খবরটা ৩০ বছর বয়সী ফ্রেজার-প্রাইস নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে। নিজের ছবির ক্যাপশনে শিশুর দুটি ইমোজি ও হ্যাশট্যাগে ‘মাদারহুড ২০১৭’ দিয়ে লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু হচ্ছে! মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছি!’ এএফপি।