কারণ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু কনফেডারেশনস কাপের সেমিফাইনালে ইতালিয়ানরা মাঠে নেমেছিল বাহুতে কালো ব্যাজ পরে। এই শোকের প্রতীক কেন? ওই দিনই মারা গেছেন ইতালির সাবেক ফরোয়ার্ড স্তেফানো বোরগোনোভো। ইতালির হয়ে ৩টি ম্যাচ খেলা এসি মিলান ও ফিওরেন্টিনার সাবেক এই স্ট্রাইকার দীর্ঘদিন ধরে ভুগছিলেন প্রাণঘাতী মটর নিউরোন রোগে। এই রোগে আক্রান্ত হয়েই ২০০২ সালে মাত্র ৪২ বছরে বয়সে মারা গেছেন জেনোয়ার সাবেক অধিনায়ক জিয়ানলুকা সিনিওরিনি। বোরগোনোভোর বয়স হয়েছিল ৪৯ বছর। এএফপি।