কারণ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে আট দেশের প্রতিটি দলেই ছিল কর্মকর্তা ও খেলোয়াড়দের সরব উপস্থিতি। কিন্তু কাল সমাপনী অনুষ্ঠানের সময় দেখা গেল উল্টো চিত্র। আফগানিস্তানের প্যারেড কার্ড হাতে এক তরুণী হেঁটে যাচ্ছেন, পেছনে কেউ নেই! ভারত গেমসে নিয়ে এসেছে সবচেয়ে বেশি খেলোয়াড়-কর্মকর্তা। এত বড় দল তাদের, অথচ প্যারেড কার্ডের পেছনে মাত্র ১২ জন! পাকিস্তানেরও একই অবস্থা। মার্চপাস্টে দেখা গেল মাত্র ৯ জনকে। তবে শেষ মুহূর্তে দৌড়াতে দৌড়াতে মাঠে ঢুকলেন ভারত ও পাকিস্তানের একাধিক খেলোয়াড় ও কর্মকর্তা। কেন এত দেরি? কারণটা আর কিছুই না, যানজট। টিম হোটেল থেকে সময়মতো বাস ছাড়লেও যানজটে পড়েই এই দেরি।