কারণ লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুরু হওয়ার কথা ছিল জাতীয় দাবার বাছাইপর্ব। কিন্তু কয়েক দফা লোডশেডিং ও জেলার খেলোয়াড়দের নাম নিবন্ধনের জটিলতার কারণে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুরু করা যায়নি প্রতিযোগিতা। তবে আজ বেলা ৩টায় এটি শুরু করবে বলে জানিয়েছে দাবা ফেডারেশন। এবারের জাতীয় দাবার বাছাইপর্বে অংশ নিচ্ছে ১৩৬ জন দাবাড়ু। ১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে হবে খেলা। এই পর্বের সেরা নয়জন খেলবেন জাতীয় দাবার চূড়ান্ত পর্বে। সরাসরি চূড়ান্ত পর্বে খেলবেন দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব।