প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিজাব মাথায় খেলার অনুমতি মেলেনি। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচটা তাই কাল খেললই না কাতারের মহিলা বাস্কেটবল দল! এ ম্যাচে জয়ী ঘোষণা করা হয়েছে মঙ্গোলিয়া মহিলা দলকে। এশিয়ান গেমস আয়োজক কমিটির মুখপাত্র আনা জিয়ুন ইয়ো বলেছেন, ‘কাতারের খেলোয়াড়েরা হিজাব খুলে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। ম্যাচে তাই মঙ্গোলিয়াকে জয়ী ঘোষণা করা হয়েছে’। সঙ্গে বলেছেন, মেয়েদের বাস্কেটবলে মাথায় অলঙ্কার বা অন্য কিছুই ব্যবহারের নিয়ম নেই। ম্যাচ কর্মকর্তারা সেই নিয়মটাই অনুসরণ করেছেন। অবশ্য ব্যাডমিন্টন, শ্যুটিংয়ের মতো কিছু খেলায় হিজাব পরে খেলার অনুমতি আছে। গত জুলাই মাসে চিনে অনুষ্ঠিত এশিয়া কাপ বাস্কেটবলে ভারতের দুজন শিখ খেলোয়াড়কে মাথার পাগড়ি খুলে খেলতে বলার পরই বাস্কেটবলের এ আইনটি আলোচনায় আসে।