প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লি থেকে ঠিকমতোই ছেড়েছিল অস্ট্রেলিয়াকে বহনকারী বিমান। গন্তব্য চণ্ডীগড়। কিন্তু সময়মতো চণ্ডীগড়ে এসেও রানওয়েতে না নেমে আকাশে চক্কর দিতে থাকল স্মিথ-ওয়ার্নারদের বহনকারী জেট এয়ারওয়েজের বিমানটি। আধঘণ্টা পরে চণ্ডীগড় বিমানবন্দরে অবতরণ করার পর অস্ট্রেলীয় ক্রিকেটারদের তড়িঘড়ি করে নেওয়া হলো হোটেলে। কারণটা বোঝা গেল পরে। আসলে জেট এয়ারওয়েজের পাঁচটি ফ্লাইটে বোমা বিস্ফোরণের হুমকি ছিল। অস্ট্রেলীয় ক্রিকেটারদের বহনকারী বিমানটি অবশ্য হুমকিতে থাকা পাঁচটি ফ্লাইটের মধ্যে ছিল না। তারপরও বিমানটির বিলম্বিত ল্যান্ডিংয়ের কারণ সেই সময় চণ্ডীগড় বিমানবন্দরে বোমার তল্লাশি চলছিল। ব্রাসেলসে বোমা হামলার দিনই এসেছিল হুমকি। কর্তৃপক্ষ তাই গুরুত্বের সঙ্গেই নিয়েছিল বিষয়টিকে। ক্রিকেট অস্ট্রেলিয়া।