কারণ হেডফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড় হিসেবে সৌভাগ্যবানদের একজন তিনি, ইয়োহান ক্রুইফের মতো কোচ পেয়েছিলেন। সেই রোনাল্ড কোম্যান এখন নিজেই কোচ, ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের দায়িত্বে আছেন। তাঁর সময়ের আর এখনকার খেলোয়াড়দের মধ্যে পার্থক্যটুকু বেশ ভালোই বোঝার কথা। সেটা বোঝাতে গিয়েই বর্তমান খেলোয়াড়দের একটা দোষের কথা বললেন কোম্যান—তাঁরা কথা বলেন না। তাঁর মতে, ‘মাঠে এখন যোগাযোগ কমে গেছে। সবাই সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ব্যস্ত, স্মার্টফোনে ঝুঁকছে সবাই।’ যোগাযোগ কমে যাওয়ার আরেকটি কারণও খুঁজে পেয়েছেন কোম্যান—হেডফোন! ‘আমরা যখন ট্যুরে যেতাম, তাস খেলতাম, কথা বলতাম। এরা মাথায় হেডফোন লাগিয়ে বসে থাকে। মাঠে এ জন্যই যোগাযোগ কমে যাচ্ছে। অথচ মাঠে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ।’—এসব বলেই চুপচাপ বসে নেই এই ডাচ কোচ, দলের সব খেলোয়াড়কে এ বিষয়ে ক্লাস করতে পাঠাচ্ছেন নিয়মিত! রয়টার্স