কারণ 'গাঙচিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোলপাড়ই হয়ে গেছে ম্যাচটার পর। পুঁচকে জাপানের কাছে হেরে গেছে দুবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা; রাগবি বিশ্বকাপ তো বটেই, ক্রীড়া ইতিহাসেরই সবচেয়ে বড় অঘটনগুলোর একটি মনে করা হচ্ছে। কিন্তু স্প্রিংবকরা জাপানের কাছে হেরে গেল কেন? অনেকেই অনেক রকম কারণ খুঁজবেন, তবে দক্ষিণ আফ্রিকা দলের কয়েকজন যেমন দাবি করছেন, সেটি জানলে আপনি নিশ্চিতভাবেই ভিরমি খাবেন। বিশ্বাস করুন আর না-ই করুন, গাঙচিলের কারণে নাকি তাদের এই দুর্দশা! ব্রিটেনের এই আসরে সাসেক্সের ইস্টবোর্ন কলেজে অনুশীলন করেছে আফ্রিকা। সেখানে গাঙচিলের ভীষণ উৎপাত। প্রতিদিন অনুশীলনের সময় ঝাঁক বেঁধে ওরা নেমে আসে মাঠে, খেলোয়াড়েরা চেষ্টা করেও তাড়াতে পারেন না। সেদিন বাজপাখি ছেড়ে দিয়েও তাড়ানো যায়নি গাঙচিলের দলকে। সে জন্যই শেষ পর্যন্ত হারতে হয়েছে স্প্রিংবকদের! ইনডিপেনডেন্ট।