কারণআতশবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠে আতঙ্কের নতুন নাম আতশবাজি! প্রতিপক্ষ খেলোয়াড়দের লক্ষ্য করে আতশবাজি ছোড়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল ফ্রেঞ্চ লিগ ওয়ানের মেটজ-লিঁও ম্যাচ। এবার একই ঘটনার পুনরাবৃত্তি বেলজিয়াম লিগে। তখন মাঠে খেলছিল শার্লেরোয়া-স্ট্যান্ডার্ড লিয়েগে। ম্যাচের ৬৭ মিনিটে শার্লেরোয়ার গোলরক্ষক নিকোলাস পেনেতোকে লক্ষ্য করে ছোড়া হলো আতশবাজি, সঙ্গে লাইটারও। এর আগেও দর্শকদের হস্তক্ষেপের কারণে বন্ধ হয়ে গিয়েছিল ম্যাচ। নিজ দলের সমর্থকদের শান্ত থাকার আবেদন স্পিকারে জানালেন স্ট্যান্ডার্ডের কোচ ও খেলোয়াড়েরা। কিন্তু এরপরই অশান্ত হয়ে উঠলেন কিছু শার্লেরোয়া সমর্থক। প্রতিপক্ষ গোলরক্ষক গিলেম হাবার্তকে লক্ষ্য করে ছোড়া হলো বিয়ারের গ্লাস, আতশবাজি। কী আর করার! ম্যাচ বাতিলের সিদ্ধান্ত দিয়ে দুই সহকারীকে নিয়ে মাঠ ছেড়ে গেলেন রেফারি। এএফপি।