কারণটা বুঝেছেন বয়কট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে শচীন টেন্ডুলকারকে ২০০তম টেস্ট খেলার সুযোগ করে দেওয়াটা অবশ্যই ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) ভালো উদ্যোগ। কিন্তু এই ‘ভালো’র জন্য বিসিসিআই যা করছে সেটি ভালো ঠেকছে না জিওফ বয়কটের কাছে। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্টের সিরিজ চূড়ান্ত করতে গিয়ে ভারত দক্ষিণ আফ্রিকা সফরের ব্যাপ্তি কমিয়ে দিয়েছে। পূর্বঘোষিত দক্ষিণ আফ্রিকার সফরসূচিতে ৩টি টেস্ট, ৭টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা না করেই বিসিসিআই এখন ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলার কথা বলছে। এ নিয়েই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে মনোমালিন্য চলছে বিসিসিআইর। এই সংকটের জন্য টেন্ডুলকারের সম্ভাব্য ২০০তম টেস্টকেই দায়ী করছেন বয়কট। দুষছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। নভেম্বর-ডিসেম্বর অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকা সফরটি বাতিল হওয়ার সম্ভাবনা মাথায় রেখে ভারত এরই মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ছকও এঁকে রেখেছে। ওয়েবসাইট।