কারস্টেন বদলে বদলেছেন দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ শুরুর আগে আমরা অস্ট্রেলিয়ার দুটো দুর্বলতা লক্ষ করেছিলাম। একটা হলো স্পিন বোলিং। আরেকটা দুর্বলতা ছিল অস্ট্রেলিয়ার মিডল-অর্ডারযখন দায়িত্ব নিয়েছিলেন, টেস্ট র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে ছিল ভারত। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের চারে। বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তি, কিন্তু ধারাবাহিকতার ছিল বড্ড অভাব। এখনো দুই বছর হয়নি, গ্যারি কারস্টেনের কোচিংয়ে ভারত উঠে গেছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে। জিতেছে গত আটটি টেস্ট সিরিজের ছয়টি, বাকি দুটি ড্র। রহস্য কী এই সাফল্যের? কারস্টেন বলছেন ‘খুব বেশি বদল না আনা!’নতুন দায়িত্ব নেওয়ার সময় বেশির ভাগ কোচের মধ্যেই বদল আনার প্রবণতা কাজ করে। আগের সবকিছুই আমূল বদলে দিতে চান অনেকেই। ব্যতিক্রম ছিলেন না কারস্টেনও, দায়িত্ব নিয়েই নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিলেন ভারতকে। তবে নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন খুব দ্রুতই। দলকে না বদলে তাই বদলে ফেলেন নিজেকেই। এবং ওটাই এই সাফল্যের উৎসমুখ।সিডনি মর্নিং হেরাল্ডকে সেই বদলে যাওয়ার কাহিনি শুনিয়েছেন ভারতীয় কোচ, ‘শুরুতে ভারতীয় দলে আমি দক্ষিণ আফ্রিকান মানসিকতা আনতে চেয়েছিলাম, যেটা ছিল বড় একটা ভুল। কোনো দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। প্রচুর সময় নিয়ে আমি ভারতীয়দের মানসিকতা, দলের পরিবেশ বোঝার চেষ্টা করলাম। বুঝতে পারলাম, ভারতীয়রা ক্রিকেটটা কীভাবে খেলে, কোন দৃষ্টিতে দেখে। অস্ট্রেলীয় বা দক্ষিণ আফ্রিকান মানসিকতা থেকে ভারতীয়দের মানসিকতা ভিন্ন। আমি ঠিক করলাম, ভারতীয় মানসিকতার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি শুধু এটিকে আরেকটু ভালো করার চেষ্টা করব।’বর্তমান দলটির মতো ধারাবাহিকতা আগের কোনো ভারতীয় দল দেখাতে পারেনি। তবে এই দলকে এখনো সর্বকালের সেরা ভারতীয় দল বলতে রাজি নন কারস্টেন। কারণ কিছু কাজ এখনো বাকি, ‘আমরা জানি, ইতিহাসের সেরা ভারতীয় দল হতে হলে এখনো কিছুটা পথ আমাদের পাড়ি দিতে হবে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে হবে, যেটা এখনো এই দলটা পারেনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতাও হয়নি এখনো।’সদ্যসমাপ্ত সিরিজটা নিয়ে কারস্টেনের কোচিংয়ে টানা দুটি বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতল ভারত। কৌশলের সফল বাস্তবায়নেই সম্ভব হয়েছে অস্ট্রেলিয়াকে দুই টেস্টেই হারানো, জানালেন সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার, ‘সিরিজ শুরুর আগে আমরা অস্ট্রেলিয়ার দুটো দুর্বলতা লক্ষ করেছিলাম। একটা হলো স্পিন বোলিং। অস্ট্রেলিয়ার হয়ে হরিজ খুব একটা খারাপ করেনি, কিন্তু ভারতীয়রা স্পিনের বিপক্ষে দুর্দান্ত। ওদের থামাতে দরকার অনেক ভালো মানের স্পিনার। আরেকটা দুর্বলতা ছিল অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার। দুটো দুর্বলতাকেই আমরা দারুণভাবে কাজে লাগিয়েছি।’দরজায় কড়া নাড়ছে অ্যাশেজ, অ্যান্ড্রু স্ট্রাউস-অ্যান্ডি ফ্লাওয়াররা নিশ্চয়ই কারস্টেনের কথা খুব মন দিয়ে শুনেছেন! ওয়েবসাইট।