কারস্টেন মর্মাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চ ২০০৮ থেকে এপ্রিল ২০১১। কারও প্রতি হূদ্যতা সৃষ্টির জন্য সময়টা যথেষ্টই। এ সময়ে ভারতকে টেস্ট-সেরার মর্যাদা এনে দিয়েছেন। ভারতের ২৮ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ শিরোপাও উপহার দিয়েছেন। দায়িত্ব ছেড়ে নিজ দেশে ফিরে গেলেও ভারতীয় দলের সঙ্গে গ্যারি কারস্টেনের সম্পর্কটা তাই অবিচ্ছেদ্যই রয়ে গেছে।ইংল্যান্ড সফরে গিয়ে ধুঁকছে ভারত। টেস্টের শীর্ষস্থান চলে গেছে, সিরিজ হাতছাড়া হয়েছে, এখন আবার ভর করছে ‘হোয়াইটওয়াশ’ হওয়ার আশঙ্কা। ভারতীয় দলের এই দুর্দশা দেখে মর্মাহত সাবেক কোচ কারস্টেন, ‘এর ফলে আমি খুবই হতাশ হয়েছি। তবে আতঙ্কিত হওয়ার কিছু দেখছি না।’মহেন্দ্র সিং ধোনিদের অসহায়ত্বের সুযোগে সমালোচনায় মেতেছেন অনেকেই। তবে সমালোচনা নয়, বিষয়টি সহানুভূতির দৃষ্টিতে দেখছেন বর্তমানে দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্বে থাকা কারস্টেন, ‘আসলে সফলতার ধারাবাহিকতা ধরে রাখা সহজ কাজ নয়। শীর্ষে ওঠার মতো সেটি ধরে রাখাও কঠিন। ওরা বিশ্বকাপ জয় করেছে, যেটা অনেক বড় পাওয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রিকেটারদের ইনজুরি সমস্যা ছিল। জয়ের প্রতি তীব্র আকাঙ্ক্ষার কারণেই এমন খারাপ ফল হতে পারে।’ ওয়েবসাইট।