কারা পাবে কত টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ম্যাচ জিতি বা না জিতি ৩ লাখ মার্কিন ডলার পকেটে উঠছেই—এটা জেনেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছে সব কটি দল। প্রথম পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো যেমন, তেমনি সুপার টেন পর্ব থেকে বাদ পড়া দলগুলোও পাবে ৩ লাখ ডলার করে। সেমিফাইনালে উঠলেই নিশ্চিত প্রাপ্তি আরও সাড়ে ৭ লাখ ডলার। চ্যাম্পিয়ন দলে পাবে ৩৫ লাখ ডলার, রানার্সআপ ১৫ লাখ ডলার। এর সঙ্গে সেমিফাইনালে ওঠা দলগুলো বাড়তি পেতে পারে আরও ৫০ হাজার ডলার। এই ৫০ হাজার ডলার পেতে জিততে হবে সুপার টেন পর্বের সব কটি ম্যাচ। নিউজিল্যান্ড হেরাল্ড।