কারাগার থেকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথাটা একেবারেই খারাপ না হয়ে গেলে কেউ কি আর নিজের বাড়িতে আগুন দেয়! দুই বছর আগে এই কাণ্ড করেছিলেন বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ব্রেনো। গত বছর তাঁর জেল হয় তিন বছর নয় মাসের। সেই ব্রেনো আবার শিরোনামে। কারাগার থেকে বেরিয়ে সরাসরি নতুন চাকরিতে যোগ দেবেন ব্রেনো! বায়ার্ন তাদের যুবদলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এই ব্রাজিলিয়ানকে। এত দ্রুত কীভাবে ছাড়া পেলেন ব্রেনো? আসলে ছাড়া পাননি, শুধু চাকরি করার জন্য সকালবেলা বাইরে থাকার অনুমতি পেয়েছেন। রাতে আবার ঢুকতে হবে গারদে। তবে ব্রেনো নাকি এখন অন্য মানুষ। দাবি করেছেন, কারাগার তাঁর চোখ খুলে দিয়েছে! এএফপি।