কারাতে-তায়কোয়ান্দোতে অভিজ্ঞতা অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তায়কোয়ান্দো আর কারাতে থেকে সুখবর আসার কথা নয়, আসেওনি। কাল এক দিনে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের দুই তায়কোয়ান্দোকা ও এক কারাতেকা।
ইনচনের গ্যাংওয়া ডলম্যান্স জিমনেসিয়ামে ৭৩ কেজি ওজন শ্রেণিতে জর্ডানের রিমা আনানবের কাছে ০-১৫ পয়েন্টে হেরেছেন শ্রাবণী বিশ্বাস। প্রথম রাউন্ডে ৬-০ এবং দ্বিতীয় রাউন্ডে ৯-০ পয়েন্টে হেরে বিদায় নেন তিনি। ৫৮ কেজি ওজন শ্রেণিতে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত হার নিয়ে ম্যাট ছাড়তে হয়েছে জলন্ত চাকমাকেও। চাইনিজ তাইপের ওয়ে চেন ইয়াংয়ের কাছে তিনি হারেন ২-২০ ব্যবধানে। প্রথম রাউন্ডে পিছিয়ে ছিলেন ৯-০ পয়েন্টে। দ্বিতীয় রাউন্ডে ২ পয়েন্ট অর্জন করলেও ১১ পয়েন্ট পান তাইপের চেন।
ওদিকে গ্যাংওয়া জিমনেসিয়ামে কারাতেতে বাংলাদেশের শামীম ওসমান সরাসরি ৮-০ পয়েন্টে হেরেছেন চীনের ঝিয়ে ওয়াংয়ের কাছে।