কারাতেতে রানার্সআপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠমান্ডুতে অনুষ্ঠিত অষ্টম এনএসকেএ আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে ৭টি সোনা, ২টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। কাল শেষ দিনে বাংলাদেশ জিতেছে ৫টি সোনা। মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন নাসিমা আক্তার । কাল মহিলা একক কাতা ও উন্মুক্ত কুমিতে সোনা জিতেছেন মুন্নি খানম। অনূর্ধ্ব-৫৫ কেজি কুমিতে নাসিমা আক্তার, পুরুষ এককের উন্মুক্ত কাতায় হাসান খান ও কুমির অনূর্ধ্ব-৬০ কেজিতে সোনা জিতেছেন শামীম ওসমান।