কারাতের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাতে ফেডারেশনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সভাপতি পদে বহাল আছেন আগের কমিটির মাসুদ পারভেজ রুবেলই। তবে সাধারণ সম্পাদক হয়েছেন আলী আহসান বাদল। পাঁচজনের জায়গায় এবার সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ছয়জন—কৈশল্য, মোয়াজ্জেম হোসেন, শাহজাদা আলম, সৈয়দ নজরুল ইসলাম, হাসানউল্লাহ রানা ও হুমায়ুন কবির। নতুন কমিটির সদস্যসংখ্যা বেড়ে ২৭ জনের বদলে হয়েছে ৩৩ জন।