কারাদণ্ড, তবু যেতে হবে না জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্জিও আরাউজো
সার্জিও আরাউজো

খুব বেশি না, শুধু একটা নলে ফুঁ দিতে বলা হয়েছিল সার্জিও আরাউজোকে। কিন্তু লা লিগার দল লাস পালমাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড সেটা করতে রাজি হলেন না। ব্যস, এতেই ৯ মাসের জন্য হাজতবাসের শাস্তি হলো তাঁর!
না, লঘু পাপে গুরু দণ্ড হয়নি আরাউজোর। ২৬ সেপ্টেম্বর রাতে তাঁকে ফুঁ দিতে বলা হয়েছিল ব্রেথালাইজার নলে, তিনি মদ্যপ কি না সেটা পরীক্ষা করার জন্য। আরাউজো রাজি হননি, উল্টো পালমাসের সভাপতি সব ঠিক করে দেবেন বলে দম্ভ করেছিলেন। সব ঠিক হয়নি, পরীক্ষা দিতে রাজি না হয়েও তাই লাভ হয়নি ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারের। গত পরশু লাস পালমাসের এক আদালত মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আরাউজোকে। তবে স্পেনের আইন অনুযায়ী প্রথম অপরাধে দুই বছরের কম শাস্তি বলে আসলেই জেলে যেতে হবে না তাঁকে।
মদ্যপ হয়ে যে এই প্রথম গাড়ি চালিয়েছেন আরাউজো, তা নয়। ২০১৩ সালে বার্সেলোনা বি-তে থাকার সময়ও একই দোষে ৮ মাসের জন্য তাঁর ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। এএফপি।