কার্ডভীতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচেই নায়ক, নামের পাশে ২ গোল৷ তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটা হলুদ কার্ডও দেখেছেন নেইমার৷ সামনের যেকোনো ম্যাচে আরেকটি হলুদ কার্ড মানে বিপদ, এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে৷ সেটি যদি হয় কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ লড়াই! এমন আতঙ্ক পেয়ে বসেছে ব্রাজিলকে৷ তাই অনেকে চান নেইমার একটু রয়েসয়ে খেলুন৷ কিন্তু ব্রাজিল তারকার কণ্ঠে ভিন্ন সুর৷ খোলসে ঢুকে খেলতে তিনি অভ্যস্ত নন৷ মেক্সিকো আর ক্যামেরুনের বিপক্ষে আক্রমণাত্মকই থাকতে চান মাঠে, ‘আমি ভীত নই৷ দ্বিতীয় ম্যাচটি জেতার জন্যই খেলব৷’ হলুদ কার্ডের ব্যাপারে বলছেন, ‘এটা এমন কিছু না যে আমি চেয়েছিলাম৷ আসলে এটা হয়ে গেছে৷ এসব খেলারই অংশ৷ পরের ম্যাচগুলোতে আমার স্বাভাবিক খেলাই খেলব৷ হলুদ কার্ড নিয়ে চিন্তা করা মানেই হচ্ছে নিজের বিপদ ডেকে আনা৷’ ওয়েবসাইট৷