কার্লেভিচকে বিদায় করে পাকির আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ হয়ে দু-তিন দিনের মধ্যেই ঢাকা আসছেন পাকির আলী। সার্বিয়ান কোচ জোরান কার্লেভিচকে বিদায় দিয়ে শেখ জামাল এই শ্রীলঙ্কান কোচের দিকে ঝুঁকেছে। পাকির আলী শ্রীলঙ্কান হলেও বাংলাদেশের ফুটবলে অতিপরিচিত নাম। খেলোয়াড়, কোচ—দুই ভূমিকাতেই বাংলাদেশের ফুটবল দর্শকেরা তাঁকে দেখেছে।শেখ জামালের একটি সূত্র কাল জানিয়েছে, মালদ্বীপে অনেক দিন ধরে ক্লাব কোচিং করানো পাকির আলীর হাতে আপাতত কোনো কাজ নেই। শেখ জামালের প্রস্তাব পেয়ে সাগ্রহেই বাংলাদেশে আসতে সম্মত হয়েছেন। আর্থিক বিষয়টাও ফয়সালা হয়ে গেছে গতকাল। এখন টিকিট কেটে তাঁর বাংলাদেশের পৌঁছানোর অপেক্ষা।